রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসুন্দর নির্বাচনের মাধ্যমে ষমতা হস্তান্তর হলে সমাজ উপকৃত হত

সুন্দর নির্বাচনের মাধ্যমে ষমতা হস্তান্তর হলে সমাজ উপকৃত হত

বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সুন্দর নির্বাচনের মাধ্যমে আপনারা নেতা নির্বাচন করেছেন। আনন্দঘন পরিবেশে ক্ষমতা হস্তান্তর হয়েছে। আপনাদের এই শিক্ষা যদি জাতীয় জীবনে বাস্তবায়ন করা যেত, তাহলে আমরা সবাই আনন্দিত হতাম। সমাজ উপকৃত হত। আমাদের দেশ অনেক বেশি এগিয়ে যেত। গতকাল শনিবার রাতে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দুদিনব্যাপী লায়ন্স ক্লাব ৩১৫ বি৪ এর বার্ষিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে ডেলিগেট সেশনে ভোটের মাধ্যমে নতুন জেলা গভর্নর ও ভাইস গভর্নর নির্বাচন করেন লায়ন সদস্যরা। এতে জেলা গভর্নর হিসেবে লায়ন নাসির উদ্দিন চৌধুরী, প্রথম ভাইস গভর্নর হিসেবে লায়ন কামরশুন মালেক ও দ্বিতীয় ভাইস গভর্নর হিসেবে লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য নির্বাচিত হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান জেলা গভর্নর লায়ন মনজুর আলম মনজু। লায়ন সদস্যদের উদ্দেশে বন ও পরিবেশ মন্ত্রী বলেন, ভাগ্যবানেরা লায়নিজম করেন। আপনারা সকলেই ভাগ্যবান। আপনারা এগিয়ে এসেছেন সমাজকে কিছু দেওয়ার জন্য। আপনাদের সামর্থ্য আছে। সেই সামর্থ্য থেকে আপনাদের চেয়ে কম সৌভাগ্যবানদের জন্য আপনারা কিছু করেন বলে সমাজের বহু মানুষ উপকৃত হন। অন্ধত্ব নিবারণে লায়নদের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, মাত্র নয় মাসে একটি দেশ স্বাধীন হয়, এমন নজির বিশ্বে আর কোথাও নেই। ৫২’র ভাষা আন্দোলনে আমাদের রক্ত দিতে হয়েছে। এ দেশের জাতীয় জীবনে এমন কিছু ঘটেছে, যা কেউ আশা করেনি। ’৭৪ সালে আমাদের তলাবিহীন ঝুড়ি বলেছিল। অথচ আজ বাংলাদেশের উত্থান বিস্ময়কর। সাধারণ অর্থনীতির হিসেবে তা মিলছে না। কিসিঞ্জারের মতো একজন অভিজ্ঞ ব্যক্তিকে ভুল প্রমাণ করে দিয়েছে।

তলাবিহীন ঝুড়ি আজ উন্নয়নের রোল মডেল মন্তব্য করে বন ও পরিবেশ মন্ত্রী বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের কথা বলেন। তখন অনেকে হেসেছিলেন। আজ মোবাইলে, ল্যাপটপে পুরো পৃথিবী হাতের মুঠোয়। আর এটাই ডিজিটাল বাংলাদেশ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন শেখ কবির হোসেন, আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দিন আহমদ, জিএমটি এরিয়া লিডার লায়ন স্বদেশ রঞ্জন সাহা, মাল্টিপল কাউন্সিল চেয়ারপার্সন লায়ন এম কে বাশার, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন শাহ আলম বাবুল, প্রাক্তন গভর্নর ফোরামের চেয়ারম্যান লায়ন নুরশুল ইসলাম মোলহ্মা, বিএলএফের চেয়ারম্যান লায়ন রেজাউল হক, প্রাক্তন গভর্নর লায়ন এম এ মালেক ও প্রাক্তন গভর্নর লায়ন রশুপম কিশোর বড়ুয়া।

বর্তমান জেলা গভর্নর মনজুর আলম মনজুকে একজন সফল জেলা গভর্নর হিসেবে উলেহ্মখ করে বক্তারা বলেন, গভর্নর মনজুর আলম একটি সফল সেবাবর্ষ উপহার দিয়েছেন। এ জন্য তাকে অভিনন্দন। একই সাথে নতুন নির্বাচিত গভর্নর ও ভাইস গভর্নরদের অভিনন্দন জানিয়ে অসম্পূর্ণ কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান প্রাক্তন লায়ন গভর্নরবৃন্দ। আর নির্বাচিত গভর্নর ও ভাইস গভর্নরদের সহযোগিতা করতে সকল লায়ন সদস্যের প্রতি অনুরোধ জানান তাঁরা।

সম্মেলন কমিটির চেয়ারম্যান লায়ন আল সাদাত দোভাষের স্বাগত বক্তব্যের পর অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন নবনির্বাচিত জেলা গভর্নর ও ভাইস জেলা গভর্নরদ্বয়। ভোটের মাধ্যমে নির্বাচিত করায় লায়ন পরিবারের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

নির্বাচিত জেলা গভর্নর নাসির উদ্দিন চৌধুরী বলেন, লায়নিজম নিয়ে চিন্তা করলে প্রথমেই দুস্থ মানুষের প্রতিচ্ছবি সামনে এসে যায়। লায়নিজমকে তৈরি করতে হবে আগামী প্রজন্মের জন্য। এমনভাবে লায়নিজমকে ব্র্যান্ডিং করতে চাই, যাতে মানুষ এই লায়নিজমে আসতে আকৃষ্ট হয়, যাতে লবিং করতে হয়।

দুস্থ মানবতার কল্যাণে লায়ন সদস্যরা মূল্যবান সময়টুকু দিচ্ছেন উলেহ্মখ করে তিনি বলেন, কিন্তু আমরা ঠিকমতো সময়ের চর্চা করছি না। কোয়ালিটি টাইম নিয়ে আপোষ করা চলবে না। সময়ের গুরশুত্ব বিবেচনায় নিয়ে তাঁর সেবাবর্ষের ডাক (কল) হিসেবে ‘সময়ের সাথে সেবার মাঝে’ (ইন টাইম ইন সার্ভিস) ঘোষণা দেন তিনি। বক্তব্যে নিজের কর্মপরিকল্পনাও তুলে ধরেন। পরে নতুন কেবিনেট সেক্রেটারি হিসেবে লায়ন জাহেদুল ইসলাম ও কেবিনেট ট্রেজারার হিসেবে লায়ন মোসলেম উদ্দিন খানের নাম ঘোষণা করেন তিনি।

নারীকে পুরশুষের পরিপূরক হতে হবে মন্তব্য করে প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরশুন মালেক বলেন, পুরশুষের অন্ধ অনুকরণ করে নারী তার প্রত্যাশা মতো তেমন কিছুই দিতে পারবে না। সমাজকে কিছু দিতে হলে নারীদের পুরশুষের পরিপূরক হয়ে উঠতে হবে। প্রথম নারী হিসেবে ভাইস জেলা গভর্নর নির্বাচিত করে দুস্থ মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেওয়ায় লায়ন পরিবারের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন লায়ন কামরশুন মালেক। মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে এতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য বলেন, ভোটের মাধ্যমে নির্বাচিত করে সুবিধাবঞ্চিত মানুষের সেবা করার সুযোগ দেওয়ায় লায়ন পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে সেবামূলক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

দায়িত্ব পালনকালে সকলের সার্বিক সহযোগিতার জন্য লায়ন পরিবারের প্রতিটি সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বর্তমান জেলা গভর্নর ও অনুষ্ঠানের সভাপতি লায়ন মনজুর আলম মনজু। পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন তিনি। এসময় লেডি গভর্নর রাশেদা মনজুর মঞ্চে ছিলেন। অন্যদের মাঝে প্রাক্তন গভর্নর লায়ন সফিউর রহমান, নাজমুল হক, পি আর সিনহা, রফিক আহমেদ, আনোয়ার শওকাত আফসার, ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, নুরশুল ইসলাম, শাহ এম হাসান, কবীর উদ্দিন ভূঁইয়া, এস এম ইসহাক, এস এম শামসুদ্দিন, সিরাজুল হক আনসারী, মোস্তাক হোসাইন, কেবিনেট সেক্রেটারি লায়ন জাফরশুলহ্মাহ চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, কনভেনশন সেক্রেটারি লায়ন আবু মোরশেদ ও ট্রেজারার লায়ন জি কে লালা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ