শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচাঁদা না পেয়ে কোচিং সেন্টারের মালিককে পেটালেন ছাত্রলীগ নেতা রনি

চাঁদা না পেয়ে কোচিং সেন্টারের মালিককে পেটালেন ছাত্রলীগ নেতা রনি

চট্টগ্রাম বিজ্ঞান কলেজে ঢুকে অধ্যক্ষকে পেটানোর হোতা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির আরেক কেলেঙ্কারির ঘটনা এবার ফাঁস হয়েছে। চাঁদার টাকা না পেয়ে অফিসে ঢুকে মেরেছেন একজন কোচিং ব্যবসায়ীকে তার মারধর করার ভিডিওক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে। মারধরের শিকার ইউনিএইড কোচিং সেন্টারের মালিক রাশেদ মিয়া বিষয়টি জানিয়ে নগরীর পাঁচলাইশ থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনার সিসিটিভি ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়েছে। চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার ইউনিএইড কোচিং সেন্টারের অফিস কক্ষের প্রায় ৬ মিনিটের এই সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে ইউনিএইড কোচিং সেন্টারের মালিক রাশেদ মিয়াকে আঙুল তুলে শাসিয়ে টেবিল চাপরাচ্ছেন রনি। এক পর্যায়ে রাশেদের গালে থাপ্পড় মারতে দেখা যায় রনিকে। পরে চুল ধরে টানা-হেঁচড়া করে রাশেদের গালে কয়েকবার থাপ্পড় মারতে থাকেন তিনি।
মাঝে মধ্যে চলতে থাকে তার ‘শাসন’। এভাবে প্রায় আড়াই মিনিট চলার পর রুম ছেড়ে বেরিয়ে যান রনি। কয়েক মুহূর্ত পরই আবারো ফিরে এসে গালমন্দ করতে থাকেন। এই মুহূর্তে তাকে দীর্ঘ সময় কারো সঙ্গে ফোনালাপে ব্যস্ত থাকতে দেখা যায়।

পুরো ঘটনায়  ইউনিএইড কোচিং সেন্টারের মালিক মালিক রাশেদকে হাতজোড় করে চেয়ারে বসে থাকতে দেখা গেছে। বিভিন্ন সময় রনি দাবি করে এসেছেন ইউনিএইড কোচিং সেন্টারে তারও মালিকানা আছে।

আরও পড়ুন

সর্বশেষ