বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনসমেন্ট প্রজেক্টের (হেকেপ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের আওতায় সম্প্রতি বিভিন্ন্ প্রতিষ্ঠান থেকে আসা পিয়ার রিভিউ কমিটির সদস্যরা সাদার্ন ইউনিভার্সিটির কাজে সন্তোষ প্রকাশ করেন এবং নানা বিষয়ে পরামর্শ দেন।
ইউনিভার্সিটির ইইই বিভাগে বিদেশি বিশেষজ্ঞসহ পিয়ার রিভিউ কমিটির সদস্যরা হলেন-ভারতের কুরুক্ষেত্র ইউনিভার্সিটির লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. আজমির সিং মালিক ও মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউসির পরিচালক প্রফেসর ড. মো সিরাজুল ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো মামুন-উর-রশিদ খন্দকার।
পিআর সদস্যবৃন্দ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, আইকিউএসির পরিচালক প্রফেসর এজেএম নুরুদ্দীন চৌধুরী, ডিন, রেজিস্ট্রার ও বিভাগীয় শিক্ষকবৃন্দের সাথে মিলিত হন।
পিয়ার রিভিউ কার্যক্রমে এসএ রিপোর্ট উপস্থাপন, এসএ কমিটির সদস্য, ডিন, বর্তমান শিক্ষার্থী, অ্যালোমনাই, কর্মকর্তা, কর্মচারী, একাডেমিক ও নন একাডেমিক স্টাফদের সাথে আলোচনা সভা, ফ্যাসিলিটিজ অবজারভেশনসহ (লাইব্রেরি, ল্যাব, ক্লাসরুম) বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।




