রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচসিকের বর্ণাঢ্য বৈশাখী উৎসব

চসিকের বর্ণাঢ্য বৈশাখী উৎসব

পুরাতন বছরের গ্লানি মুছে শুরু হয়েছে নতুন বর্ষ। আর এই নববর্ষকে বরণ করে নিতে বন্দরনগরীতে বৈশাখী উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ১৪ এপ্রিল সকাল ৯টায় চসিক আয়োজিত এ উৎসবের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানের শুরুতে চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশাখী ভাতা প্রচলন করে বাঙালি নববর্ষ উৎসবকে সর্বজনীন করেছেন। এখন ধনী গরিব সবাই এ উৎসবে মাতেন।

বাঙালির উৎসব একসময় সুন্দরভাবে উদযাপন করতে পারতাম না। এখন সারা দেশে এ উৎসব হচ্ছে। চারদিকে এখন সাজ সাজ রব। এ উৎসবের মধ্য দিয়ে নতুনভাবে আমরা উজ্জীবিত হবো। পাশাপাশি অপসংস্কৃতি রুখে দিয়ে দেশের অগ্রযাত্রায় অংশ নিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর সেলিম উল্লাহ বাচ্চু। উপস্থিত ছিলেন কাউন্সিলর গিয়াস উদ্দিন, আবদুল কাদের, সালেহ আহমদ চৌধুরী, সলিম উল্লাহ বাচ্চু প্রমুখ।

নগরের বহদ্দারহাট স্বাধীনতা পার্কে আয়োজিত উৎসবে কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশনায় ‘এলো বৈশাখ বৈশাখ’ গান দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠানমালা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জামালখান কুসুম কুমারী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এএনএম সোহাইল ও অপর্ণাচরণ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিজয়লক্ষ্মী চক্রবর্তী।

আরও পড়ুন

সর্বশেষ