রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনহোঁচট খেয়ে হাসপাতালে গণপূর্তমন্ত্রী

হোঁচট খেয়ে হাসপাতালে গণপূর্তমন্ত্রী

নগরের ডিসি হিলে প্রাতঃভ্রমণের সময় হোঁচট খেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ১৩ এপ্রিল সকাল সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, মন্ত্রী মহোদয়ের নন্দনকানন বাসার কাছের ডিসি হিলে প্রাতঃভ্রমণের সময় চোট পান। নাক থেকে রক্তক্ষরণ হওয়ায় চমেক হাসপাতালে আনা হয়। চিকিৎসাসেবা শেষে সকাল সোয়া ১০টায় মন্ত্রীকে নন্দনকাননের বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান এএসআই আলাউদ্দিন।

আরও পড়ুন

সর্বশেষ