রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদটপএমপি পদ ছাড়লেন তালুকদার খালেক

এমপি পদ ছাড়লেন তালুকদার খালেক

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন বাগেরহাট-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক। ১০ এপ্রিল বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পত্রযোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। সংসদকে এ কথা জানিয়েছেন স্পিকার নিজেই।

স্পিকার বলেন, ‘সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদের অনুযায়ী ১০ এপ্রিল বিকেলে আমার কাছে তার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি। তাই আজ ১০ এপ্রিল বিকেল থেকে তার আসনটি শূন্য হয়েছে।‌ আসন শূন্য হওয়ার বিষয়টি কার্যপ্রণালী বিধির ১৭৮ (৩) উপবিধি অনুযায়ী এই সংসদকে অবহিত করা হলো।’

আরও পড়ুন

সর্বশেষ