শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ইইউর পর্যবেক্ষক দল শনিবার ঢাকায় আসছে

ইইউর পর্যবেক্ষক দল শনিবার ঢাকায় আসছে

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের পরিস্থিতি পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল শনিবার ঢাকায় আসছেন।

ইইউর বহিঃসম্পর্ক বিভাগের কর্মকর্তা ব্যালথাসার বেঞ্জ পাঁচ সদস্যের প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন।

প্রতিনিধি দলটি নির্বাচন-প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করবে। আগামী নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচন শেষে পর্যবেক্ষক মিশন পাঠানোর সম্ভাব্যতা যাচাই করতে তথ্যানুসন্ধানী দলটি ৭ থেকে ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবে। বিশেষ করে পর্যবেক্ষক মিশন নিয়োগের প্রয়োজনীয়তা এবং নির্বাচনের প্রস্তুতিতে তাদের ভূমিকার বিষয়টি তথ্যানুসন্ধানী দলটি খতিয়ে দেখবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নিজেদের উদ্যোগে ইইউর তথ্যনুসন্ধানী দলটি বাংলাদেশ সফরে আসছে। সফর শেষে প্রতিনিধিদলটি ব্রাসেলস ফিরে প্রতিবেদন জমা দেবে।

গত বৃহস্পতিবার ঢাকায় ইইউ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন

সর্বশেষ