শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়বড় আপা আসছেন ক্যাম্পাসে

বড় আপা আসছেন ক্যাম্পাসে

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

রাজধানীর আজিমপুর গার্লস স্কুল মাঠে আজ শনিবার এক জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লালবাগ- কোতয়ালী থানা  আওয়ামী লীগ  আয়োজিত এ জনসভা শুরু হবে বিকেল তিনটায়।

এর আগে প্রধানমন্ত্রী ২৮ কোটি ৬৯ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে ইডেন মহিলা কলেজের ১১ তলা বিশিষ্ট এক হাজার আসনের “শহীদ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব” ছাত্রীনিবাস উদ্ধোধন করবেন। নতুন এ ভবনটি নির্মিত হওয়ায় ছাত্রীদের আবাসন সমস্যা অনেকাংশে কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী আজিমপুর স্কুল ও কলেজকে সরকারিকরণের ঘোষণাও দেবেন আজ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সময় ইডেন কলেজের ভিপি ছিলেন। লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেব বক্তব্য দেবেন লালবাগ-কোতয়ালী ৭ আসনের সংসদ সদস্য ডা. মোসত্মফা জালাল মহিউদ্দিন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতিমধ্যে সব প্রস্তুতির আয়োজন শেষ করা হয়েছে। অন্যদিকে ওই এলাকায় তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর   আগমন উপলক্ষে ইডেন মহিলা কলেজের প্রতিটি দেয়াল থেকে শুরু করে  গাছের গোড়ায় রঙ করে সাজানো হয়েছে। সবার মাঝে এক আনন্দ কাজ করছে  “ক্যাম্পাসের বড় আপা প্রধানমন্ত্রী, তিনি আসছেন ক্যাম্পাসে”।

আরও পড়ুন

সর্বশেষ