সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদটপগোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ২

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ২

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়ায় বাস খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। ৮ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে মহাসড়ক অবরোধ করে রেখেছে চন্দ্রদিঘলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। নিহতদের মধ্যে গোপালগঞ্জ চন্দ্রদিঘলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আশিকের (২২) নাম ঠিকানা জানা গেছে। তার বাড়ি কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে একটি বাস কাশিয়ানীর ব্যাসপুর থেকে গোপালগঞ্জ যাচ্ছিল। পথে গোপীনাথপুর শরীফপাড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আশিক নিহত হন। এ সময় আহত হন বাসের আরো অন্তত ১৬ যাত্রী। খবর পেয়ে পুলিশ ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর আরো একজনের মৃত্যু হয়। তিনি আরো জানান, দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এ সময় তারা একটি প্রাইভেটকার ভাংচুর করে। অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ