রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদখেলার সময়ইউনুসের ম্যাচ বাঁচানো ডাবল সেঞ্চুরি

ইউনুসের ম্যাচ বাঁচানো ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

আগেও ২১টি সেঞ্চুরি করেছেন তিনি, ক্যারিয়ার ৮২ টেস্টের, দলকে বহুবার গভীর খাঁদ থেকে টেনে তুলেছেন, কিন্তু আজকের ইনিংসটি তার জন্য বিশেষ কিছু হয়েই থাকবে। বলা হচ্ছে পাকিস্তানি টপ অর্ডার ব্যাটসম্যান ইউনুস খানের কথা।

হারারে টেস্টের চতুর্থ দিনে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২০০ রানের ইনিংসটি খেলেন তিনি দলকে বাঁচালেন চরম লজ্জার হাত থেকে। পাকিস্তান যখন টেস্টটির দ্বিতীয় ইনিংসে মাত্র ২৩ রানে তিন উইকেটে হারিয়ে কাঁপছিল, তখনই পথ দেখানো ডাবল সেঞ্চুরিটি করলেন ইউনুস।

তার অপরাজিত ডাবল সেঞ্চুরিতে ৩ ছয় ও ১৩ চারে সাজানো। আর ২০০ রানের ল্যান্ডমার্কটি স্পর্শ করেছেন স্পিনার প্রসপার উতসেয়াকে ‘ডাউন বিটুইন উইকেটে’ গ্যালারিতে আছড়ে ফেলে। এছাড়া আদনান আকমল করেছেন ৬৪ রান।

এরপর ৯ উইকেটে ৪১৯ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। হারারে টেস্টে জিম্বাবুয়ের জন্য এখন জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৪৩ রানের।

আরও পড়ুন

সর্বশেষ