বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামসহ ৫ জেলার নামের ইংরেজি বানান বদলানোর উদ্যোগ

চট্টগ্রামসহ ৫ জেলার নামের ইংরেজি বানান বদলানোর উদ্যোগ

বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য আনতে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, যশোর ও বগুড়া জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, আগামী সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সংক্রান্ত প্রস্তাব উঠবে।যেসব নামের বানান বদলাচ্ছে সেগুলো হলো,

জেলার নাম –       ইংরেজি বানান  –  প্রস্তাবিত ইংরেজি বানা

চট্টগ্রাম     – Chittagong  –    Chattagram

বরিশাল   – Barisal-          Barishal

কুমিল্লা    – Comilla-            Kumilla

যশোর    – Jessore –           Jashore

বগুড়া   –  Bogra-              Bogura

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়েই নিকার সভা হওয়ার কথা রয়েছে। নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানা গঠনসহ পুনর্বিন্যাস, নতুন মন্ত্রণালয় ও বিভাগ গঠনসহ বিভিন্ন প্রশাসনিক ইউনিট গঠন ও পুনর্গঠনের সিদ্ধান্ত দেয় নিকার। পদাধিকার বলে প্রধানমন্ত্রী এই কমিটির আহ্বায়ক।

আরও পড়ুন

সর্বশেষ