রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়স্বাধীনতাযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীরপ্রতীক মুক্তিযোদ্ধাকে ক্রাউন সিমেন্টের সম্মাননা

স্বাধীনতাযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীরপ্রতীক মুক্তিযোদ্ধাকে ক্রাউন সিমেন্টের সম্মাননা

অনারিং আওয়ার হিরো’ কার্যক্রমের আওতায় বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অসামান্য অবদানের জন্য একজন বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করল এম. আই. সিমেন্ট ফ্যাক্টরি লিঃ (ক্রাউন সিমেন্ট)। ক্রাউন সিমেন্টের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিরাজগঞ্জের শেখ মোঃ আনোয়ার হোসেন পাহাড়ী, বীর প্রতীককে সম্মানসূচক ক্রেস্ট, এককালীন আর্থিক প্রণোদনা ও গিফট ভাউচার প্রদান করা হয় ।

Crown-Cement-Award

শেখ মোঃ আনোয়ার হোসেন পাহাড়ী, বীরপ্রতীক বাংলাদেশের স্বাধীনতা য্দ্ধু চলাকালীন সময় ৭ ও ১১ নং সেক্টরের অধীনে সশস্ত্র যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য তিনি বীরপ্রতীক খেতাবে ভূষিত হন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে জাতীয় পদকপ্রাপ্ত হন। ২০১০ সালে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। অনুষ্ঠানে তিনি মুক্তিযুদ্ধ সময়ের কিছু স্মৃতিচারণ করেন।

ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া যতটা না দায়িত্ব, তারচেয়ে বেশি সম্মানের।

ক্রাউন সিমেন্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলমগীর কবির বলেন, আজকে ক্রাউন সিমেন্টের মত বড়বড় গ্রুপ হয়েছে স্বাধীন বাংলাদেশের কারণে। তাই ক্রাউন সিমেন্ট সবসময় এদেশের মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়ে যাবে। এটা মার্কেটিং বা ব্র্যান্ডিং নয়, এটা আমাদের সামাজিক দায়িত্ব।

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ক্রাউন সিমেন্টের আরেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু, পরিচালক মিজানুর রহমান মোল্লা এবং ক্রাউন সিমেন্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ খান, এফসিএ, এফসিএমএ।

 

আরও পড়ুন

সর্বশেষ