শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়হিটাসি পাওয়ার টুলসের বাংলাদেশে বাজারজাত শুরু

হিটাসি পাওয়ার টুলসের বাংলাদেশে বাজারজাত শুরু

 বিশ্বের অন্যতম পাওয়ার টুলস উৎপাদনকারী প্রতিষ্ঠান হিটাসি ককি লিমিটেড বাংলাদেশের আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের মাধ্যমে তাদের উৎপাদিত মেশিনারিজ পণ্য বাজারজাত শুরু করেছে। এ উপলক্ষে রবিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হিটাসি ককি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  তোমোআকি মোরো, নির্বাহী পরিচালক দত্তত্রায়া জোসি, আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী কামাল উদ্দিন ও স্ট্রাটেজি ম্যানেজার কাজী নূরে ফেরদৌস। সংবাদ সম্মেলনে জানানো হয় গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি সঠিক মূল্যে ক্রেতাদের কাছে হিটাসি টুলসের উৎপাদিত পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই সরাসরি বাংলাদেশে বাজারজাত করার উদ্যোগ নেওয়া হয়েছে।     আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের স্ট্রাটেজি ম্যানেজার কাজী নূরে ফেরদৌস বলেন, নকল পণ্য ব্যবহারকে নিরুৎসাহিত করতে সরাসরি জাপানের হিটাসি ককি লিমিটেড থেকে বাংলাদেশের বাজারে পণ্য সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে একদিকে যেমন ক্রেতারা সঠিক পণ্যেও নিশ্চয়তা পাচ্ছেন ঠিক তেমনি রাজস্ব পাচ্ছে সরকার। পরে হিটাসি ককি লিমিটেডের উৎপাদিত পাওয়ার টুলসের মোড়ক উন্মোচন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ