বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়সিঙ্গাপুরের ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের আহ্বান

সিঙ্গাপুরের ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের আহ্বান

সিঙ্গাপুরের ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ মার্চ সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল পৌনে ১০টায় হোটেল সাংরিলার টাওয়ার বলরুমে বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরামের বৈঠকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি চট্টগ্রামের মিরেরসরাইয়ে ৫শ’ একর জমি শিল্পায়নের জন্য দেয়ার কথা বলেন ৷ বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরামের বৈঠকে ৪টি সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ