সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদটপ১১৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রস্তুত, বিকালে প্রকাশ

১১৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রস্তুত, বিকালে প্রকাশ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের কপি ১৯ ফেব্রুয়ারি বিকেলে দেওয়া হবে। আদালত সূত্র জানিয়েছে, রায়ের অনুলিপি প্রিন্ট দেওয়া শেষ। ৬৩২ পৃষ্ঠা রায়ের অনুলিপি দিতে ১১৬৮ ফোলিও প্রিন্ট দেওয়া হয়েছে। এখন তুলনা চলছে। বিকেল ৪টা নাগাদ রায়ের কপি দেওয়া সম্ভব হবে। রোববার ঢাকার ৫ম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান খালেদার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে সোমবার রায়ের কপি দেওয়ার আশ্বাস দেন। রায়ের কপি পেতে গত ১২ ফেব্রুয়ারি আদালতে ৩ হাজার ফলিও (সরকারি যে কাগজে নকল দেওয়া হয়) জমা দেন খালেদার আইনজীবীরা।

বিদেশ থেকে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ অন্যান্য আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। ঢাকার ৫ম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন। সাজার ঘোষণার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ