শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবিএসএমএমইউর প্রো-ভিসির ইন্তেকাল

বিএসএমএমইউর প্রো-ভিসির ইন্তেকাল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউর প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন আর নেই। বুধবার দুপুর পৌনে ১২টায় বিএসএমএমইউর আউসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি…. রাজিউন)। ডা. জাকারিয়া স্বপন দূরারোগ্য লিভার ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, সহকর্মী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণাগ্রাহি রেখে গেছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, আজ বিকাল ৩টায় বিএসএমএমইউ কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তবে দাফন কোথায় ও কখন হবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। জাকারিয়া স্বপন ২০১৬ সালের ২৩ এপ্রিল থেকে বিএসএমএমইউর প্রোভিসি (একাডেমিক) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

আরও পড়ুন

সর্বশেষ