বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নগরীর নুর আহমদ সড়কে গণ অনশন কর্মসূচি পালন করছে নগর বিএনপি। বুধবার সকাল থেকে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন হাজার হাজার নেতা-কর্মী। নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সেখানে বিএনপি নেতারা বক্তব্য রাখছেন। চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমসহ নগর বিএনপি নেতারা উপস্থিত রয়েছে। বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।




