দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের দিন নাশকতা, পুলিশের কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের মামলায় সুপ্রিমকোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন ও সেক্রেটারি মাহবুব উদ্দিন খোকনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন। আদালতে জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও সগির হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম। জয়নুল আবেদীন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং মাহবুব উদ্দিন খোকন বিএনপির যুগ্ম মহাসচিব।



