শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদটপপ্রতিহিংসার রায় প্রত্যাখান করেছে বিএনপি

প্রতিহিংসার রায় প্রত্যাখান করেছে বিএনপি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়কে প্রতিহিংসার রায় উল্লেখ করে তা প্রত্যাখান করেছে বিএনপি। রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বৃহস্পতিবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে রায় প্রত্যাখান করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। এসময় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বিকালে বিশেষ জজ আদালতের বিচারক জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচবছরের কারাদন্ড দেয়। একইসঙ্গে তাকে অর্থদন্ডেও দন্ডিত করা হয়।

রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, এই রায় রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ। আমরা এই প্রতিহিংসার রায় প্রত্যাখান করছি। আমরা এই রায়ে ধিক্কার জানাচ্ছি। তিনি বলেন, একব্যক্তিকে খুশি করতেই এই রায় ঘোষণা করা হয়েছে। চাকুরি বাঁচাতেই এমন রায় বিচারক দিয়েছেন। এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি।

রিজভী আহমেদ জানান, এই গণবিরোধী রায়ের বিরুদ্ধে আমরা আইনিভাবে মোকাবেলা করার পাশাপাশি রাজনৈতিকভাবেও মোকাবেলা করব। তিনি, নেতাকর্মীদের নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার আহবান জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ