বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ ০৬-০৯ ফেব্রুয়ারি তারিখে সিংগাপুরে অনুষ্ঠিতব্য এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এয়ার শো এবং এভিয়েশন লীডারশীপ সামিট এ অংশগ্রহণ করছেন। বুধবার তিনি আইএটিএ সিংগাপুর রিজিওনাল অফিস পরিদর্শনকালে বিশ্বব্যাপী বাণিজ্যিক এয়ারলাইন্সসমূহের আন্তর্জাতিক সংগঠন আইএটিএ’র মহাপরিচালক আলেকজেন্দ্রি ডি জুনিয়েক এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ক্লিফোর্ট কনরাড এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হতে যাওয়া নতুন বোয়িং ৭৮৭-৮ ড্রীমলাইনার উড়োজাহাজের মডেল উপহার দেন।
বিমানের এমডির এভিয়েশন লীডারশীপ সামিটে অংশগ্রহণ



