রাষ্ট্রপতি পদে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজসহ আওয়ামী লীগের অন্য নেতারা উপস্থিত ছিলেন।




