গাজীপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার সকালে ভোগড়া বাইপাসের পেয়ারাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ময়মনসিংহের গিয়াস উদ্দিন ও ফরিদপুরের রতন মণ্ডল।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবদুল হাই জানান, গাজীপুরের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ঢাকা বাইপাস সড়কে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৬ জন আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত চারজনের মধ্যে একজন হাসপাতালে চিকিসাধীন অন্য তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।
এ সময় গুরুতর আহত হন লেগুনার পাঁচ যাত্রী। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




