রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......মুফতি ওয়াক্কাস গ্রেফতার

মুফতি ওয়াক্কাস গ্রেফতার

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মো. ওয়াক্কাসকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুর আড়াইটার দিকে মালিবাগ চৌধুরীপাড়ার আবুল হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসি (মিডিয়া) আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করেন।

মতিঝিলে ৫ মে হেফাজতের ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন হিসেবে মুফতি ওয়াক্কাসকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ৫ মে’র সহিংসতার ঘটনায় রাজধানীর তিন থানায় ১৬ মামলা দায়ের করা হয়। এর মধ্যে হত্যা মামলা তিনটি। এসব মামলায় প্রায় ৪৯৫ জনের নাম উল্লেখ ছাড়াও আসামি করা হয়েছে অর্ধলাখ ব্যক্তিকে। হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের পাশাপাশি আসামির তালিকায় আছেন বিরোধী দলীয় জোটের অনেক শীর্ষ নেতাও।

ঢাকা অবরোধ ও শাপলা চত্বরে সমাবেশ কর্মসূচি পালনের নামে হেফাজতে ইসলাম ও কয়েকটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা নজিরবিহীন তাণ্ডব চালায় মতিঝিল ও পল্টন এলাকায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পাশাপাশি সাধারণ মানুষকে হত্যা করে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট, বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটিয়ে নগরজীবনে ভীতিকর পরিস্থিতি তৈরি করার পরিপ্রেক্ষিতে মতিঝিল, পল্টন ও রমনা থানায় মামলাগুলো দায়ের হয় বলে জানায় পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ