শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না: ফখরুল

দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না: ফখরুল

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

রবিবার সকালে বিএনপির ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীতে ফুলদিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী বিধি বিধান লঙ্ঘন ও সরকারি টাকা খরচ করে বিভিন্ন জায়গায় নির্বাচনী জনসভা করছেন।

ফখরুল বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য চক্রান্ত করছে। দেশের মানুষ চক্রান্ত সহ্য করবে না। তারা এর প্রতিরোধ করবে। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। নির্দলীয় সরকারের অধীনেই এদেশে নির্বাচন হতে হবে। এটাই আজকের দিনে আমাদের শপথ।

জনসভা শুরুর দিকে  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের সর্বস্তরের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ