বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক

সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বসেছেন। রোববার ১০টার কিছু আগে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এর আগে সকাল ৯টা ৪৯ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে পৌঁছান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে জোকো উইদোদোকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন এশিয়ার দুই নেতা। একান্ত বৈঠক শেষে চামেলী হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বি-পক্ষীয় বৈঠকে বসবেন তারা। পরে দুই নেতার উপস্থিতিতে করবী হলে কয়েকটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, তিনদিনের রাষ্ট্রীয় সফরে ২৬ জানুয়ারি ঢাকায় এসে পৌঁছেছেন জোকো।

আরও পড়ুন

সর্বশেষ