বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদখেলার সময়টিকিটে বাংলাদেশ বানান ভুল, অনুতপ্ত বিসিবি

টিকিটে বাংলাদেশ বানান ভুল, অনুতপ্ত বিসিবি

টিকিটের গায়ে বাংলাদেশ লিখতে গিয়ে তা হয়ে গেছে বিনাংলাদেশ! আর সেজন্য অনুতপ্ত বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা বিসিবি। ইংরেজিতে বাংলাদেশ বানান, ‘BANGLADESH’ ঠিক এমন। তবে টিকিটে লেখা হয়েছে ‘BNANGLADESH’। ১৯ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মধ্যকার ম্যাচের টিকিট নিয়ে এই বিপত্তি দেখা দেয়। যেখানে টিকিটের গায়ে বাংলাদেশ নামের বানান ভুল দেখা গেছে।

ঘটনাটি নিয়ে ১৮ জানুয়ারি দুঃখ প্রকাশ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, শুক্রবারের ম্যাচটির জন্য বানান শুদ্ধ করে নতুন করে টিকিট ছাপানো হয়েছে। দর্শকদের কাছে চলে যাওয়া টিকিট চাইলে তারা পরিবর্তন করে নিতে পারবেন বলে জানায় বোর্ড। টিকিট ডিজাইন ও ছাপানোর দায়িত্ব যাদের দিয়েছিল বিসিবি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও বিজ্ঞপ্তিতে সুস্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ