বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপআন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা দেশে গুমের মত ঘটনা ঘটাচ্ছে

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা দেশে গুমের মত ঘটনা ঘটাচ্ছে

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা দেশে গুমের মত ঘটনা ঘটাচ্ছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তাদের একজন সুইডেন প্রবাসী নাহিদ। রবিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির উদ্যোগে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রস ও নৈরাজ্যের খন্ড চিত্র প্রদশর্নী ও আলোচনা সভায় তিনি দাবি করেন।

ওবায়দুল কাদের বলেন, তারা(বিএনপি-জামাত) এখনো রক্তের হলিখেলা খেলছে। যারা পাকিস্তানি কায়দায় জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে তারা পাকিস্তানির প্রেত্মাত্তা। এরাই আবার গুম খুনের কথা বলে।গুমের নাটক যারা সাজায় এরাই গুমের অভিযোগ দিতে দ্বিধা করে না।  দেশে হঠাৎ হঠাৎ লাশ পরে থাকে।যারা ৯ বছর আন্দোলনে ব্যার্থ হয়েছে তারাই দেশের গুমের ঘটনা ঘটাচ্ছে। তাদের একজন সুইডেনে বসে কিলিং গ্রুপ নিয়ন্ত্রন করছে।তার নাম নাহিদ। স্বাধীনতার ৪৬ বছর পরও খুনের ঘটনা দেখছি।

অনেকেই গুম হয়ে ফিরে আসছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এই এলাকার মাহফুজ বাবু ফিরে আসেনি? যারা ভিক্টিম তাদের মুখে যে বর্ণনা তার পর আর কোন বক্তব্য দেবার কিছু থাকে না। বঙ্গবন্ধুর কন্যা আপনাদের পাশে আছে,থাকবে। শেখ হাসিনা বিপন্ন মানবতার বাতিঘর। তিনি বলেন, বিএনপি-জামায়েত দেশে মানবিকতাকে অপমান করেছে, হিংস্র দানবতার মাধ্যমে। তারা দেশের মানুষকে পুড়িয়ে মেরেছে তারা কোন মুখে দেশের মানুষের কাছে ভোট চায়।২০১৮ সালে সাম্প্রদায়িকতা পরাজয়ের বছর। তাদের পরাজয় হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “গনতন্ত্রের মুখোশ পড়ে আছে তাদের মুখোশ জাতীর সামনে উম্মোচন করতে হবে। বিএনপির-জামায়েতের নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে হবে। আবার তাদের পরাজয় করে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আনতে হবে। বিএনপি-জামায়েতের এই বর্বরতাকে তুলে ধরে এদের মুখোশ উম্মোচন করতে হবে। তাদের যে হিংসার আগুন, তা ছড়িয়ে দিতে হবে। এর আগে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রস ও নৈরাজ্যের ভিডিও এবং স্থির চিত্র প্রর্দশন করানো হয়। এ সময় ২০১৪  যারা এসব ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের মধ্যে কয়েকজন বক্তব্য দেন।

ওবায়দুল কাদের ক্ষতিগ্রস্থ পরিবারদর মাঝে প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন। সেই সাথে তাদের সার্বিক সহায়তার আশ্বাস দেন। শিল্পকলা একাডেমিতে বিএনপি-জামায়াতের অগ্নি সংযোগ ও নৈরাজ্যের উপর দুই দিন ব্যাপি চিত্র প্রদশর্নী কর্মশালার আয়োজন করেছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান এইচটি ইমামের সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

আরও পড়ুন

সর্বশেষ