শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়পটিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

পটিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

IBBL Photo 03.01.2018ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র ০৩ জানুয়ারি ২০১৮ চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তির হাটে উদ্বোধন করা হয়। চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য শামসুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্র উদ্বোধন করেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম চেমন আরা তৈয়ব ও ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মো. সালেহ ইকবাল। সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মো. নিজামুল হক এবং বক্তব্য দেন খাতুনগঞ্জ কর্পোরেট শাখা প্রধান ও ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. সাব্বির ও এজেন্ট কেন্দ্র এসবিএস কর্পোরেশনের সত্ত্বাধিকারী মো. শহিদুল আলম। এসময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শামসুল হক চৌধুরী এমপি, প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ব্যাংক ইসলামী শরীআহর নীতিতে পরিচালিত হয়ে দেশের সেরা ব্যাংক হওয়ার গৌরব অর্জন করেছে। তিনি বলেন দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় ইসলামী ব্যাংকের এ কল্যাণমুখী সেবা পৌঁছে দিতে হবে। তিনি পটিয়ার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে ইসলামী ব্যাংকের প্রতি আহ্বান জানান।

মেজর জেনারেল ইঞ্জিনিয়ার (অব.) আব্দুল মতিন বলেন ইসলামী ব্যাংক প্রতিটি মানুষের কাছে ইসলামী ব্যাংকিং সেবা পৌঁছানোর জন্য নিরলস কাজ করে চলেছে। কল্যাণমুখী কার্যক্রমের মাধ্যমে ব্যাংক কোটি গ্রাহকের ব্যাংক হওয়ার গৌরব অর্জন করেছে এবং দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের সেরা এক হাজার ব্যাংকের তালিকায় স্থান করে নিয়েছে। তিনি ইসলামী ব্যাংকের সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

সর্বশেষ