শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়গণতন্ত্র-সুশাসন প্রতিষ্ঠায় তিন অঙ্গের সমন্বয় জরুরি

গণতন্ত্র-সুশাসন প্রতিষ্ঠায় তিন অঙ্গের সমন্বয় জরুরি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, উন্নয়নের জন্য গণতন্ত্র ও সুশাসনের বিকল্প নেই। আর গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে সম্পর্ক এবং সমন্বয় খুবই জরুরি। তবে মনে রাখতে হবে এক্ষেত্রে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগী।প্রথমবারের মতো সুপ্রিম কোর্ট দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ০২ জানুয়ারি প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, প্রতিটি বিভাগের সফলতার জন্য পারস্পরিক সহযোগিতা ও আস্থা একান্ত অপরিহার্য। এক্ষেত্রে দায়িত্ব পালনকালে মনে রাখতে হবে এক বিভাগের কর্মকাণ্ডে যাতে অন্য বিভাগের কর্মকাণ্ড কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় বা জাতীয় স্বার্থ বিঘ্নিত না হয়। সকল বিভাগের কর্মকাণ্ডে দেশ ও জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

আরও পড়ুন

সর্বশেষ