রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআলোর তারায় উদ্ভাসিত হলো মমতা’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী

আলোর তারায় উদ্ভাসিত হলো মমতা’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী

picture of news(1)বর্ণাঢ্য অনুষ্টান মালা ও আলোর দীপ্তিতে  উদ্ভাসিত হলো সেচ্ছাসেবী সংগঠন মমতা’র ৩৫তম  প্রতিষ্ঠা বার্ষিকী । আর্ত পীড়িত জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা,দারিদ্র বিমোচন ও নারী শ্রমিকদের জীবন মান উন্নয়ন ,শিক্ষা ও শিশু সুরক্ষায় মমতা ৩৫ বছরে পথ পাড়ি দিয়ে  অনন্য এক  মহিরুহে রুপান্তরিত হয়েছে । যার অসাধারণ স্বীকৃতি “শ্রেষ্ঠ সংগঠন” হিসেবে  ১০ বার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বাস্থ্য খাতে জাতীয় পুরস্কার অর্জন । আজ ০১ জানুয়ারী’১৮ সন্ধ্যা ৭ টায়   পোর্ট কানেকটিং রোডস্থ “প্রিন্স অব চিটাগাং” কমিউনিটি সেন্টারে  অনুষ্ঠিত  মমতার ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের বর্ণাঢ্য অনুষ্টান মালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইষ্ট ডেলটা ইউনিভার্সিটি এর মাননীয় উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি ৪ বাংলাদেশের সম্মানিত ২য় ভাইস জেলা গর্ভনর লায়ন কামরুন মালেক । কার্যক্রমের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামরুন নাহার পারভীন । সভার শুরুতে ৩৫ বছর পূর্তিকে স্বরনীয় করে রাখার জন্য  স্বারক প্রকাশনা “ত্রিরতœ ”বিশেষ “মমতাবার্তা’র মোড়ক উন্মোচিত হয় । অনুষ্ঠানে ৪ জন দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন ও ৫ জন মমতা বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করা হয় । অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন মমতার উপ প্রধান নির্বাহী মোঃ ফারুক । শুভেচ্ছা বক্তব্য রাখেন মমতার প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও বর্তমানে মমতার উপদেষ্টা পরিষদের চেয়ারপার্সন সাবিহা নাহার বেগম এম.পি, মমতার প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী লায়ন আলহাজ্ব রফিক আহমেদ ও লায়ন্স জেলা ৩১৫বি ৪ বাংলাদেশের সম্মানিত ২য় ভাইস জেলা গর্ভনর লায়ন কামরুন মালেক । অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট গুনীজন শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য, বিশিষ্ট সমাজতত্তবিদ ড. অনুপম সেন, ও বাংলাদেশের সংবাদপত্র বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম.এ. মালেক কে মমতা ‘স্বর্ণপদক সম্মাননা’ প্রদান করা হয় । সম্মাননা স্বারক গ্রহন পরবর্তী অভিব্যক্তিতে সমাজতত্ত্ববিদ ড. অনুপম সেন বলেন “দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামজিক ও জীবন মান উন্নয়নে মমতা যে কার্যক্রম পরিচালনা করে আসছে তাহা নিঃসন্দেহে দেশের আর্থ সামাজিক অগ্রযাত্রায় বৃহত্তর অবদান রাখছে এবং তা আমাকে অভিভূত করেছে । দৈনিক আজাদী সম্পাদক লায়ন  এম.এ. মালেক বলেন “তথ্য প্রযুক্তির যুগে সারা বিশ্বে চট্টগ্রাম অঞ্চলের প্রায় ৮ লক্ষ পাঠক দৈনিক আজাদী পাঠ করে । যার পুরোটাই কৃতিত্ব চট্টগ্রাম বাসীর । আর চট্টগ্রামে স্বাস্থ্য সেবার জগতে মমতা এখন একটি অনন্য ব্র্যান্ড । মমতার সেবা ধর্মী কার্যক্রম তথা শিক্ষা, শিশু সুরক্ষা , নারীদের অধিকার ও ক্ষমতায়নে মমতা যে বহুমূখী কার্যক্রম পরিচালনা করে আসছে তাহা নিঃসন্দেহে এক অনন্য দৃষ্ঠান্ত হয়ে থাকবে । মমতার সাথে বিশেষ করে প্রদান নির্বাহী রফিক আহমেদের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের । তবে আজ বিভিন্ন উপস্থাপনায় মমতার অনন্য সেবা কার্যক্রম বিশেষতঃ স্বাস্থ্য,শিক্ষা ও দারিদ্র বিমোচনে এবং মৌলিক মানবাধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে মমতার অবদান আমি সারা জীবন মনে রাখব । ।সভায় সংবর্ধিত অতিথিদের উদ্দেশ্যে সম্মাননা পত্র পাঠ করেন অধ্যাপিকা পূরবী দাশ,ও অধ্যাপিকা নাছিমা আকতার রুমি । প্রধান অতিথির বক্তব্যে ইষ্ট ডেলটা ইউনিভার্সিটি এর মাননীয় উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন ঃ স্বদেশ বিনির্মাণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা অর্জন ও দারিদ্র বিমোচনে মমতা যে দৃষ্ঠান্ত স্থাপন করেছে তাহা নিঃসন্দেহে অসাধারণ । তিনি আরো বলেন;মমতা আজ চট্টগ্রাম তথা বাংলাদেশের জন্য একটি অনন্য সংস্থা হিসেবে সূপ্রতিষ্ঠিত হয়েছে দেখে আমি অত্যন্ত আনন্দিত ।মমতার বহুমূখী উন্নয়ন কার্যক্রম এবং সমাজ বিনির্মাণে অনুকরনীয় দৃষ্ঠান্ত ভবিষ্যত সমাজকর্মীদের অনুপ্রেরনার উৎস হিসেবে কাজ করবে বলে আমি দৃড় ভাবে বিশ্বাস করি ।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মমতার সাধারন সম্পাদক  মনসুর মাসুদ  । অনুষ্ঠানে দৈনিক আজাদীর প্রকাশনা সম্পাদক ওয়াহিদ মালেক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শুকলাল দাশ, লায়ন ডাঃ আবদুল্লাহ আল হারুন ,ঘাসফুলের প্রধান নির্বাহী আফতাবুর রহমান জাফরী , বিশিষ্ট শিল্পপতি আশফাক আহমেদ ,  চ্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী সহ সভাপতি লায়ন মোরশেদ হোসেন , লায়ন ডাঃ জাকিরুল ইসলাম ,দৈনিক আজাদীর বার্তা সম্পাদক হাসান আকবর সহ মমতার কার্যনির্বাহী সদস্যবৃন্দ,মমতার সাধারন পরিষদ,উপদেষ্ঠা পরিষদ,এবং মমতার প্রাক্তন সভাপতি বৃন্দ সহ  মমতার সিনিয়র কর্মকর্তা বৃন্দ  সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন  । অনুষ্ঠান উপস্থাপনা করেন রেহেনা  বেগম । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মমতার কার্যকরী পরিষদের   সভাপতি বদিউজ্জামান খান ননী । সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।
আরও পড়ুন

সর্বশেষ