শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম আ’লীগের তিনদিনের শোক

মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম আ’লীগের তিনদিনের শোক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মহিউদ্দিন চৌধুরীর দাফন শেষে তার বাসভবনে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে আগামী ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিটি থানা ও ওয়ার্ডে শোক সভা, খতমে কোরআন, দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই তিনদিন কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনির্মিতকরণ ও কালো ব্যাজ ধারণের কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভা এবং পরে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে যৌথ স্মরণ সভা ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে নাগরিক শোক সভা আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ