চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাস্ট্র আওয়ামী লীগের সিনিযার যুগ্ন সাধারন সম্পাদক এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের চেযারম্যান নিজাম চৌধরী এক শোক বার্তায তিনি বলেন , বর্ষীয়ান এই রাজনীতিবিদ,চট্টগ্রামের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর চলে যাওয়ার দেশের জন্য রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হল তা কোন পূরণ হবে না । গত ভোর রাতে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিজাম চৌধরী মরহুমের রুহের শান্তি কামনা করেন এবং শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ডায়ালাইসিসের জন্য মহিউদ্দিন চৌধুরীকে বন্দরনগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে ভোরে চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে নিয়ে মহিউদ্দিন চৌধুরীকে মৃত ঘোষণা করেন। এদিক, প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে চট্টগ্রামের রাজনীতিতে শোকের ছাঁয়া নেমে এসেছে। মৃত্যুর খবর শুনে ভোরেই হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগ নেতাকর্মীরা।




