শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে দক্ষিণ কোরিয়ার’র রাষ্ট্রদূত এর...

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে দক্ষিণ কোরিয়ার’র রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাত

DSC_9752চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার’র রাষ্ট্রদূত Ahn seong-doo  ১২ ডিসেম্বর মঙ্গলবার সৌজন্য সাক্ষাত করেন। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এর দপ্তরে দক্ষিণ কোরিয়ার মান্যবর রাষ্ট্রদূত উপস্থিত হলে মেয়র তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার প্রদান করেন। সৌজন্য বৈঠকে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বাংলাদেশের সাথে দক্ষিণ কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের উপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশের উন্নয়নের অংশীদার দক্ষিণ কোরিয়া। চট্টগ্রামে কেইপিজেড সহ নানা ধরনের শিল্প,ব্যবসা, বাণিজ্য রয়েছে। সেখানে বাংলাদেশের জনশক্তির একটা বিরাট অংশ  কর্মে নিয়োজিত আছে। কোরিয়ার শিল্প কারখানায় কর্মরতরা চাকুরী ক্ষেত্রে নানামুখি সুযোগ সুবিধা পেয়ে আসছে যা প্রশংসার দাবী রাখে। মেয়র বাংলাদেশের চট্টগ্রামকে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে চট্টগ্রামে বিনিয়োগে আরো উৎসাহী হওয়ার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে কোরিয়ার সরকারকে আহবান জানান। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবাধর্মী নানা কর্মকান্ডের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্যখাতের কার্যক্রম এবং পরিবেশ বান্ধব চট্টগ্রাম গড়ার কর্ম পরিকল্পনা এবং বাস্তবায়িত কার্যক্রম তুলে ধরেন। সৌজন্য বৈঠকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত Ahn seong-doo বাংলাদেশের চট্টগ্রামকে ভারত. চায়না সহ আশপাশ এলাকার সংযোগ স্থল হিসেবে আখ্যায়িত করে বলেন, এখানে বিনিয়োগের উত্তম স্থান। সেকারনে কোরিয়া ইপিজেড স্থাপন,  ইলেকট্রনিক্স সহ নানা ক্ষেত্রে বিনিয়োগ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। তিনি কোরিয়ার কার্যক্রমের সাথে মেয়রের সহযোগিতা কামনা করেন। এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের   প্রধান নির্বাহী কর্মকর্তা  মো. সামসুদ্দোহা, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জোবাইরা নার্গিস খান, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, কোরিয়ান ইপিজেড এর কর্মকর্তা সহ  রাষ্ট্রদূতের সাথে আগত কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ