শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনজাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে চুয়েটে র‌্যালি

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে চুয়েটে র‌্যালি

সারাদেশের মত প্রথমবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস-২০১৭ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০ ঘটিকায় একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর ও প্রধান ফটক হয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের প্রথম আইসিটি বিজনেস ইনকিউবেটরের জন্য নির্ধারিত সাইটে গিয়ে শেষ হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, রসায়ন বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. এ.এইচ রাশেদুল হোসেন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইয়াকুব আলী, সেন্টার ফর এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান অধ্যাপক ড. স্বপন কুমার পালিত, শহীদ তারেক হুদা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ এবং শহীদ মোহাম্মদ শাহ হলের প্রভোস্ট ড. মো. কামরুল হাছান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিপুল শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ