শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়এক নাম্বারেই সমস্যার সমাধান

এক নাম্বারেই সমস্যার সমাধান

ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স ও জরুরি পুলিশি সেবার জন্য ‘৯৯৯’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরের সম্প্রসারিত ব্যবহারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

জানা গেছে, এ সেবার মাধ্যমে উন্নত দেশের মতো বাংলাদেশের নাগরিকরা দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ মোবাইল ফোনের মাধ্যমে ‘৯৯৯’ নম্বরে সম্পূর্ণ ‘টোল ফ্রি’ কল করে জরুরি পুলিশি সেবা, ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

আরও পড়ুন

সর্বশেষ