রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদটপতন্ন তন্ন করে খুঁজেছি, জিয়া পরিবারের দুর্নীতির অভিযোগের কোনো সত্যতা নেই :...

তন্ন তন্ন করে খুঁজেছি, জিয়া পরিবারের দুর্নীতির অভিযোগের কোনো সত্যতা নেই : ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ আহ্বান জানান। অনুষ্ঠানে গরিব-দুঃখীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বিরোধীপক্ষকে হেনস্তা করতেই জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা এই খবর পাওয়ার পর তন্ন তন্ন করে খুঁজেছি সব জায়গায়। আমরা জিজ্ঞেস করেছি রাষ্ট্রদূতদের এর ভিত্তি আছে কি না, সত্যতা আছে কি না। কোনো ভিত্তি নেই, কোনো সত্যতা নেই। আওয়ামী লীগের উদ্দেশে ফখরুল বলেন, আজকে এ ধরনের মিথ্যাচার, অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করার মাধ্যমে কী অর্জন করতে চান।

বিএনপির মহাসচিব আরো বলেন, ‘এই কুরাজনীতি করে কী আনতে চান। আজকে আবারও বলছি, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, দেশের মানুষকে হেয় করবেন না। সব কিছুই যে মেনে নেবে এটা মনে করবেন না। দেশের মানুষ আর কখনই ২০১৪ সালের মতো নির্বাচন হতে দেবে না বলে হুঁশিয়ারি করেন ফখরুল। এ ছাড়া রংপুর সিটি নির্বাচনে ক্ষমতাসীনরা আচরণবিধি লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা। ফখরুল বলেন, বিরোধীপক্ষকে বেকায়দায় ফেলতে সরকার মিথ্যা তথ্য প্রচার করছে।

আরও পড়ুন

সর্বশেষ