শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদটপভাবীকে হত্যায় দেবরের ফাঁসির রায়

ভাবীকে হত্যায় দেবরের ফাঁসির রায়

পারিবারিক বিরোধের জের ধরে ঢাকার পল্লবীতে সায়েরা খাতুন আলো নামের এক নারীকে হত্যার দায়ে তার দেবর রাব্বি হোসেন মনার ফাঁসির রায় দিয়েছে আদালত। রোববার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান চার বছর আগের এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। প্রাণদণ্ডের আসামি রাব্বি রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি পল্লবীর ‘নন লোকাল রিলিফ ক্যাম্পের’ ইসমাইল হোসেনের ছেলে। মামলার বিবরণে জানা যায়, সায়েরা খাতুন আলো তার স্বামী সোহেলকে নিয়ে পল্লবীর এক বাসায় ভাড়া থাকতেন। আলো সেলাইয়ের কাজ করতেন। তার দেবর রাব্বি ওই বাসতেই থাকতেন। কাজকর্ম না থাকায় রাব্বির কোনো আয় রোজগার ছিল না। এ নিয়ে ভাবীর সঙ্গে প্রায়ই তার ঝগড়াঝাটি হত।

আরও পড়ুন

সর্বশেষ