শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনএইচআইভি/এইড্স প্রতিরোধে বাংলাদেশের সাফল্য সর্বমহলে প্রশংসিত

এইচআইভি/এইড্স প্রতিরোধে বাংলাদেশের সাফল্য সর্বমহলে প্রশংসিত

DSC00950সম্প্রতি বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা মমতা’র উদ্যোগে বিশ্ব এইডস্ দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা মমতার কার্যকরি পরিষদের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সংস্থার হালিশহরস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী।

 কোরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরুর পর স্বাগত বক্তব্যে রাখেন মমতা’র পরিচালক অর্থ মোহাম্মদ শাহারিয়ার। আলোচনা সভায় “স্বাস্থ্য আমার অধিকার” এই প্রতিপাদ্যের তাৎপর্য্য তুলে ধরে এইডস্ প্রতিরোধে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপক সচেতনতা গড়ে তোলা এবং স্ব স্ব স্থানে এই প্রানঘাতি ব্যাধির বিস্তার রোধে কার্যকরী ভূমিকা পালনের জন্য নেতৃত্ব গ্রহনের আহ্বান জানিয়ে সভায় বক্তব্য পেশ করেন ডাঃ ফারহানা তাবাসসুম, ডাঃ মোরশেদা বেগম, ডাঃ শাওন বড়–য়া, ডাঃ ফারহানাজ মাবুদ সিলভী এবং মমতার উপ-প্রধান নির্বাহী মোঃ ফারুক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন এইড্স সহ নানা ঝুঁিক স্বত্তেও বাংলাদেশ চিকিৎসা সেবায় দ্রুত উন্নতি করছে। তিনি এইডস্ প্রতিরোধে চট্টগ্রামে ব্যাপক গনসচেতনতা সৃষ্টির জন্য জোরদার “সামাজিক আন্দোলন” এর সূচনা করার জন্য সরকারী, বেসরকারী সংস্থা, এনজিও এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহের প্রতি উদাত্ত আহবান জানান। তিনি এইচআইভি/এইড্স প্রতিরোধে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বলেন, এইড্স প্রতিরোধে এইড্স আক্রান্ত রোহিঙ্গাদের বিশেষ নজরদারি সহ নানা প্রতিরোধ ব্যবস্থা গ্রহন করা হয়েছে যা সারাবিশ্বের সর্বমহলে প্রশংসিত হয়েছে। সভায় আরো বক্তব্য রাখেন, মমতার কার্যকরী পরিষদের সদস্য মনসুর মাসুদ, মমতা’র প্রশাসক (স্বাস্থ্য) এম.এম এরশাদ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ