রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়তেজগাঁওয়ে মাদার তেরেসা ভবন পরিদর্শন করছেন পোপ ফ্রান্সিস

তেজগাঁওয়ে মাদার তেরেসা ভবন পরিদর্শন করছেন পোপ ফ্রান্সিস

সফরের শেষ দিন ২ ডিসেম্বর তেজগাঁওয়ে মাদার তেরেসা ভবন পরিদর্শন করছেন সারাবিশ্বের ক্যাথলিক ধর্মাবলম্বীদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি সকাল ১০টায় এখানে আসলে তাকে স্বাগত জানানো হয়। এরপর তেজগাঁও মিশনারি ও কবরস্থান পরিদর্শন শেষে খ্রিস্টধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বিকেল সোয়া ৩টায় তিনি নটরডেম কলেজে যুব সম্প্রদায়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের ক্যাথলিক বিশপের আমন্ত্রণে তিনি ৩০ নভেম্বর বিকেল ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। মিয়ানমার সফর শেষে নেপিদো থেকে সরাসরি ঢাকায় আসেন পোপ। এ সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বিমানবন্দরে পোপ ফ্রান্সিসকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান তিনি। সেখান থেকে যান রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পোপ ফ্রান্সিস। এদিন অন্য কূটনীতিকদের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি।
সফরসূচি অনুযায়ী, ১ ডিসেম্বর সকালে সোহরাওয়ার্দী উদ্যানে খ্রিস্টধর্মীয় উপাসনা ও যাজক অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন পোপ। বিকেল ৩টা ২০ মিনিটের দিকে রাজধানী বারিধারায় অবস্থিত ভ্যাটিকান দূতাবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

এরপর তিনি বিকেল ৪টায় ক্যাথিড্রাল পরিদর্শন করেন। পরে ৪টা ১৫ মিনিটে রমনায় প্রবীণ যাযক ভবনে পোপের সঙ্গে বাংলাদেশের বিশপদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় রমনার আর্চ বিশপ হাউসের মাঠে সভায় যোগ দেন।

গত বছর প্রধানমন্ত্রী ও বাংলাদেশের ক্যাথলিক বিশপ আনুষ্ঠানিকভাবে পোপকে ঢাকা সফরের আমন্ত্রণ জানালে তিনি আগ্রহ প্রকাশ করেন বছরের শেষ দিকে। সন্ধ্যায় রোমের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন পোপ ফ্রান্সিস। এর আগে ১৯৮৬ সালে পোপ জন পল এবং ১৯৭০ সালে পোপ ষষ্ঠ পল বাংলাদেশ সফর করেন।

আরও পড়ুন

সর্বশেষ