বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদটপবিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে আধা বেলা হরতাল চলছে

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে আধা বেলা হরতাল চলছে

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে আধা বেলা হরতাল চলছে। বৃহস্পতিবার সকাল ছয়টা শুরু হয় এ হরতাল। চলবে বেলা দুইটা পর্যন্ত। গত ২৪ নভেম্বর বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার পর এ হরতালের ডাক দেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা।

ওই দিন রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে বিদ্যুতে দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়াবে। আগামী ডিসেম্বর থেকে নতুন এ হার কার্যকর হবে।

এদিকে হরতালের সমর্থনে আজ সকাল থেকেই মিছিল ও পিকেটিং করতে দেখা যায় বাম দলের নেতা-কর্মীদের। তবে হরতালকে ঘিরে এখন পর্যন্ত দেশের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।

হরতালে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও মোড়ে বাড়তি পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে। এদিকে হরতালে সড়কে যানবাহনের সংখ্যাও ছিল বেশ চোখে পড়ার মতো। বেলা যতই বাড়ছে গণপরিবহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এছাড়া সিএনজিচালিত অটোরিকশাসহ ব্যক্তিগত পরিবহনও চলাচল করতে দেখা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ