রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননগরীর মোহরায় মহসিন রোডের পাশে খালের প্রতিরোধ দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন

নগরীর মোহরায় মহসিন রোডের পাশে খালের প্রতিরোধ দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন

DSC_6794 - Copy২৭ নভেম্বর ২০১৭ খ্রি. সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মিসেস জোবাইরা নার্গিস খান নগরীর মোহরা ওয়ার্ডে মহসিন রোডের পাশে খালের প্রতিরোধ দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন, উত্তর মোহরার সড়ক ও বাই লেইন পরিদর্শন, ৮ নং গোয়াছি বাগান রেল গেইটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাত ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এডিপির অর্থায়নে ৩ কোটি ৪৪ লক্ষ ৯৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে মোহরা ওয়ার্ডের মহসিন রোডের পাশে খালের প্রতিরোধ দেয়াল। এ উন্নয়নকাজ উদ্বোধন উপলক্ষে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমাজ সেবক মো. লোকমান। সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মিসেস জোবাইরা নার্গিস খান। আলোচনা করেন স্থানীয় সমাজ সেবক আশেক রসুল খান বাবু, তত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আহমদুল হক, উপ সহকারী প্রকৌশলী মো. আবুল কাশেম, স্থানীয় সমাজ সেবক নঈম উদ্দিন খান, মো. রফিক এলাহী, নুর হোসেন, নুরুল আলম,  মো. এমরান, শামসুল আলম, মো. শাহাজাহান, মনির হোসেন, মো. নেয়ামত উল্লাহ, আবুল কাশেম, হাসানুল করিম, আরিফুর রহমান, মো. আজাদ সোহেল, মো. ইমরান সহ অন্যরা। পরে   ভারপ্রাপ্ত মেয়র মিসেস জোবাইরা নার্গিস খান উত্তর মোহরার রোড ও বাই লেইন পায়ে হেটে সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত সড়ক সমূহ জরুরী ভিত্তিতে সংস্কারের নির্দেশ প্রদান করেন। এর পর তিনি মোহরার এ এল খান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় প্রাক্তন কমিশনার মো. নাজিম উদ্দিন, মো. নাজিম উদ্দিন চৌধুরী, আশেক রসুল খান বাবু, সাবিনা বেগম, মো. ইদ্রিস, মাওলানা মোশারফ হোসেন, অঞ্জন চৌধুরী, বাসুদেব বিশ্বাস, ফরিদুল ইসলাম, বিভারানী দত্ত, সত্যজিৎকর, সীমা চৌধুরী, ফজলুল হক, উত্তম মহাজন, টিটু বড়–য়া, ওসমানগনি সাগর,বিলাস চন্দ্র দেব, আয়েশা আক্তার, জান্নাতুল ফেরদৌস, হুমায়রা বেগম, নঈম উদ্দিন, আরিফুর রহমান, মো. আজাদ, সোহেল সহ অন্যরা উপস্থিত ছিলেন। এরপর  ভারপ্রাপ্ত মেয়র মিসেস জোবাইরা নার্গিস খান ৮ নং গোয়ছি বাগান রেলগেইট এলাকায় অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেন এসময় তিনি ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাত করে সমবেদনা জানান। উল্লেখ্য যে, ২৭ নভেম্বর ২০১৭ খ্রি. সোমবার, আনুমানিক সকাল ৯ টায় সংগঠিত অগ্নিকান্ডে প্রায় ৫৮টি পরিবার এবং দোকানপাট আগুনে পুড়ে যায়। ফলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। সুধি সমাবেশ,এ এলখান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময়ে এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাতে গিয়ে  ভারপ্রাপ্ত মেয়র মিসেস জোবাইরা নার্গিস খান বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব ও গরীব দুখি মানুষের সরকার। এ সরকার দেশ এবং জাতির কল্যাণে অতন্দ্র প্রহরীর মত কাজ করে যাচ্ছে। প্রসঙ্গক্রমে ভারপ্রাপ্ত মেয়র বলেন, চট্টগ্রাম নগরীর উন্নয়ন, নগরবাসীর সেবা দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি সরকার ও মেয়রের পাশে থেকে দেশ ও জাতির কল্যান ও উন্নয়নে সকলকে সহযোগিতার আহবান জানান।

আরও পড়ুন

সর্বশেষ