রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচবি শাখা ছাত্রদলের সি:সহ-সভাপতিকে পিটুনি দিয়েছে ছাত্রলীগের একাংশ

চবি শাখা ছাত্রদলের সি:সহ-সভাপতিকে পিটুনি দিয়েছে ছাত্রলীগের একাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি অাব্দুল কায়ুমকে পিটুনি দিয়েছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। তাকে বিশ্ববিদ্যালয়েরর মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৯ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ফ্যাকাল্টির ঝুপড়িতে এ ঘটনা ঘটে। অাহত ছাত্রদল নেতা কায়ুম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্যাম্পাসে কথা কাটাকাটির এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিএফসি গ্রুপের কর্মী শরিফুল ইসলাম, এস এম মাসুম খান, ফজলুর হকসহ অারও কয়েকজন মিলে কায়ুমকে লাঠি দিয়ে অাঘাত করে অাহত করে। এই অংশটি নগর অাওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী অনুসারী।

ছাত্রলীগের স্থগিত কমিটির নেতা শরিফুল ইসলাম বলেন, সামনে নির্বাচন। ক্যাম্পাসে তারা সক্রিয় হয়ে নাশকতা করার পাঁয়তারা করছিল। তাই অামরা তাদের একজনকে বাধা দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, অামাদের সিনিয়র সহ সভাপতি কায়ুমকে ছাত্রলীগের কয়েকজন লাঠি দিয়ে মেরে অাহত করেছে। প্রশাসন যদি দোষীদের বিচার না করে তাহলে ক্যাম্পাসে অামরা ধর্মঘটের মত কর্মসূচি দিতে বাধ্য হব। জানতে চাইলে চবি’র সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, এই ধরনের কোনো অভিযোগ অামাদের কেউ দেয়নি। অভিযোগ দিলে বিষয়টি দেখব।

আরও পড়ুন

সর্বশেষ