শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগইয়াবা হান্নানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বনপা

ইয়াবা হান্নানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বনপা

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কানকাটা হান্নান ওরফে ইয়াবা হান্নানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক এম. মিলাদ উদ্দিন মুন্নার বৃদ্ধ পিতা তাজুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায় ইয়াবা হান্নান ও তার সহযোগীরা । এ ব্যাপারে সন্দ্বীপ থানায় মামলা হয় । আসামী আদালত থেকে জামিন নিয়েই একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় কানকাটা হান্নান সাংবাদিক এম. মিলাদ উদ্দিন মুন্নার বৃদ্ধা মা কে অপহরণ করার চেষ্টা চালায় । একজন মাদক ব্যবসায়ীর এ ধরনের ঐধ্যত্বপূর্ণ আচরণের কথা গণমাধ্যমে জানতে পেরে আমরা বিষ্মিত।

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি মাদকের ব্যাপারে জিরো টলারেন্সের কথা বললেও সারাদেশের ন্যায় সনদ্বীপ মাদক মুক্ত হয়নি। পুলিশ যদি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিত তা হলে আমাদের বিশ্বাস কানকাটা হান্নান ওরফে ইয়াবা হান্নানের এত বড় সাহস হতো না। মাদকের বিরুদ্ধে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের পর যদি সাংবাদিক বা তাঁর পরিবারের উপর মাদক ব্যবসায়ীরা হামলা চালায় তা হলে আপনার পুলিশ প্রশাসনের সম্মান থাকলো কোথায়?

এ ঘটনায় আমরা বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র পক্ষ থেকে সভাপতি শামসুল আলম স্বপন, সি.সহ-সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী ও সাধারণ সম্পাদক ইঞ্জি. রোকমুনুর জামান রনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । সেই সাথে কানকাটা হান্নান ওরফে ইয়াবা হান্নানসহ সন্দ্বীপের সকল মাদক ব্যবসায়ী, তাদের গডফাদার ও জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবী জানাচ্ছি।

আরও পড়ুন

সর্বশেষ