রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনউচ্চশিক্ষার মান বাড়াতে সাদার্ন ইউনিভার্সিটিতে কর্মশালা

উচ্চশিক্ষার মান বাড়াতে সাদার্ন ইউনিভার্সিটিতে কর্মশালা

উচ্চ শিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষে সাদার্ন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে ‘শেয়ারিং দ্যা প্রোগ্রাম সেল্ফ এসেসমেন্ট রেজাল্টস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির কনফারেন্স রুমে সম্প্রতি এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনসমেন্ট প্রজেক্টের (হেকেপ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের আওতায় দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা।
কর্মশালায় সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শরীফুজ্জামান, আইকিউএসি’র পরিচালক প্রফেসর এজেএম নুরুদ্দীন চৌধুরী, সেল্ফ এসেসমেন্ট (এসএ) কমিটির প্রধান প্রফেসর আহমদ হোসেন, রেজিস্ট্রার ড. মোজাম্মেল হক, ইইই বিভাগের প্রধান হেদায়েত উল্লাহ, সেল্ফ এসেসমেন্ট কমিটির সদস্যসহ ইইই বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় ইইই বিভাগের প্রভাষক মোহাম্মদ মোরশেদ আলম, প্রভাষক আতিকুর রহমান, কাজী সামিরা, শাহীন মাহমুদ, আতিকুর রহমান প্রমুখ আলোচনায় অংশ নিয়ে সম্মিলিতভাবে বিভাগের সেল্ফ এসেসমেন্ট প্রসেস রেজাল্টসের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন। কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন প্রফেসর আহমদ হোসেন। পরবর্তীতে কর্মশালায় অংশ নেওয়া শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
আরও পড়ুন

সর্বশেষ