পায়রা নদীর লেবুখালী তীরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন সেনানিবাস নির্মাণসহ মোট ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ১৪ নভেম্বর একনেক সভায় ৩ হাজার ৩৩৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সমস্ত ব্যয়ই সরকারি তহবিল (জিওবি) থেকে মেটানো হবে। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।




