নিজাম উদ্দিন লাইট রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ নভেম্বর রাতে ১২টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ১৩ নভেম্বর বিকেল ৩টায় মিরপুর ফুটবল মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা শেষে তার নিজ গ্রাম উপজেলার বিজনগরে বাদ আছর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিজনগরস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। নিজামউদ্দিন লাইটের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও মিরপুর-ভেড়ামারা আসনের সংসদ সদস্য ও হাসানুল হক ইনু গভীর শোক প্রকাশ করেন।



