শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়২০১৭ সালের শেষ অধিবেশন শুরু, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত

২০১৭ সালের শেষ অধিবেশন শুরু, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত

দশম জাতীয় সংসদের ১৮তম ও ২০১৭ সালের শেষ অধিবেশন শুরু হয়েছে। ১২ নভেম্বর বিকেল ৪টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। অধিবেশনের শুরুতেই চলতি অধিবেশনের জন্য প্যানেল সভাপতি মনোনয়ন দেন স্পিকার। এরপর প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্টজনদের নামে শোক প্রস্তাব আনা হয়। ১২ নভেম্বর বিকেলে অধিবেশন শুরুর আগে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশন ২৩ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়। প্রতিদিন বিকেল ৪টা থেকে অধিবেশন শুরু হবে। প্রয়োজনে স্পিকার এ সময়সীমা বাড়াতে বা কমাতে পারবেন।

কার্য উপদেষ্টা কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মঈন উদ্দীন খান বাদল বৈঠকে অংশ নেন। এছাড়া সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

পাঁচ জন প্যানেল সভাপতি মনোনীত

দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনে পাঁচ জন প্যানেল সভাপতি মনোনীত করা হয়েছে। তারা হলেন- মেজর (অব.) রফিকুল ইসলাম (বীরবিক্রম), মো. তাজুল ইসলাম, আব্দুল মান্নান, জিয়াউল হক মৃধা ও জয়া সেনগুপ্তা। অধিবেশনের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্যানেল সভাপতিদের নাম ঘোষণা করেন।

অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বয়সে অগ্রবর্তিতানুসারে সভাপতির দায়িত্ব পালন করবেন এদের মধ্যে থেকে। প্রতি অধিবেশনেই কার্যপ্রণালী বিধির ১২(১) বিধি অনুযায়ী সভাপতি মনোনয়ন দেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ