শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদটপসিরাজগঞ্জের মেয়রের স্ত্রীর সঙ্গে শিক্ষকের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

সিরাজগঞ্জের মেয়রের স্ত্রীর সঙ্গে শিক্ষকের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারী-পুরুষের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এ নিয়ে সামাজিকভাবেও নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন নারী-পুরুষের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা।

এ ঘটনার জের ধরে উল্লাপাড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম তাঁর স্ত্রীকে তালাক দিয়েছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আবদুল মজিদকে কর্তৃপক্ষ সাময়িক বহিষ্কার করেছে। তিনি এখন পলাতক।

তবে এ ব্যাপারে এখনো কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহমেদ। তিনি আরো বলেন, ‘বিষয়টি মুখে মুখে ছড়িয়ে পড়েছে, তাই তিনি শুনেছেন। কেউ এ ব্যাপারে থানায় অভিযোগ করলে তদন্ত করে দেখা হবে। বৃহস্পতিবার দুজনের প্রায় ২৫ মিনিটের তিনটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর গতকাল শনিবার বিকেলে মোমেনা আলী বিজ্ঞান স্কুল ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা ডেকে প্রধান শিক্ষক আবদুল মজিদকে সাময়িক বহিষ্কার করে।

মোমেনা আলী বিজ্ঞান স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রকৌশলী শওকাত ওসমানসহ নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক দাবি করেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই ঘটনা ছাড়াও বিভিন্নজনের সঙ্গে  অনৈতিক সম্পর্কের অভিযোগ আগে থেকেই ছিল। কিন্তু তিনি প্রভাবশালী হওয়ায় অর্থের বিনিময়ে সেগুলো ধামাচাপা দিতে পেরেছিলেন। উল্লাপাড়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি ন্যক্কারজনক। ঘটনাটি জানার পরই স্ত্রীকে ডিভোর্স (তালাক) দিয়েছি।

আরও পড়ুন

সর্বশেষ