নগরীর মেহেদিবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন নগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে দেখতে গেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। ১২ নভেম্বর সকাল সোয়া ১০টার দিকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা মেয়র সভাপতিকে দেখতে যান।
মেয়র নাছিরের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ জানান, ১১ নভেম্বর রাতে নগর আওয়ামী লীগের সভাপতি, বর্ষীয়ান নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীকে ম্যাক্স হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। মেয়র আ জ ম নাছির উদ্দীন রোববার (১২ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালে যান। তিনি মহিউদ্দিন চৌধুরীর পাশে কিছুক্ষণ সময় কাটান এবং চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন। এ সময় এবিএম মহিউদ্দিন চৌধুরীর আরোগ্য কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন মেয়র নাছির।




