শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়উদ্বোধন হলো বন্ধন ও ননস্টপ মৈত্রী ট্রেন

উদ্বোধন হলো বন্ধন ও ননস্টপ মৈত্রী ট্রেন

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ০৯ নভেম্বর উদ্বোধন হলো ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী দুটি ট্রেন মৈত্রী ননস্টপ ও বন্ধনের। এর মধ্যে মৈত্রী ননস্টপ চলবে ঢাকা থেকে কলকাতা রুটে এবং বন্ধন চলবে খুলনা থেকে কলকাতা রুটে। বৃহস্পতিবার বেলা পৌনে বারোটার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতা ও খুলনার মধ্যে সরাসরি চলাচলকারী ট্রেন ‘দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস’ ট্রেনের (বন্ধন এক্সপ্রেস) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সে আরও যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পাশাপাশি উদ্বোধন করা হয় ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী ট্রেনের ননস্টপ সার্ভিসও।

আরও পড়ুন

সর্বশেষ